হলিউড অভিনেতা রাসেল ব্র্যান্ড
হলিউড অভিনেতা রাসেল ব্র্যান্ড। সংগৃহীত

দুই দশক আগের এক ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলায় ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ১০ থেকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে এই রায় ঘোষণা করা হয়।

Advertisement

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত এসব অপরাধের সত্যতা গত বৃহস্পতিবার প্রমাণিত হয়। বিচারক জোয়েল বেনাতান তাকে একজন 'শিকারী' হিসেবে আখ্যায়িত করে বলেন, খ্যাতির অহংকারে তিনি নিজের ইচ্ছেমতো আচরণ করতেন।

মার্কিন গায়িকা কেটি পেরির সাবেক স্বামী ৫১ বছর বয়সী ব্র্যান্ড শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে প্রসিকিউটররা আদালতে ভুক্তভোগীদের মর্মান্তিক জবানবন্দি উপস্থাপন করেন, যা বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

এদিকে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি নতুন ধর্ষণের অভিযোগের তদন্ত চলছে। এর মধ্যে একটি ঘটনায় ১৬ বছরের এক কিশোরী জড়িত রয়েছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স