
পবিত্র কাবা শরীফের গিলাফ উপহার পেয়েছেন অভিনেতা-অভিনেত্রী দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বর্ষা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে বিষয়টি দাবি করেন।
তিনি লেখেন, সৌদি আরবের সুপরিচিত প্রতিষ্ঠান দালিল আল জোয়ার’র মুয়াল্লিম মাহমুদ আবদুল কাদের মিস্কির পক্ষ থেকে আমরা পবিত্র কাবা ঘরের এই গিলাফটি সম্মাননা ও পুরস্কার হিসেবে পেয়েছি।
তিনি আরো লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য অত্যন্ত সম্মান ও সৌভাগ্যের বিষয়। মহান আল্লাহ তাআলা এই বরকতময় নিদর্শনের উসিলায় আমাদের ও আমাদের পরিবারের জীবনে রহমত, বরকত ও কল্যাণ দান করুন। আমিন।’ এরপর তিনি মোনাজাতের একটি ইমোজি ব্যবহার করেন।
এমন মুহূর্ত প্রাপ্তির জন্য বর্ষা একটি ট্রাভেল কোম্পানির প্রশংসা করে লেখেন, ‘যারা আমাদেরকে এই সম্মানিত ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। ধন্যবাদ।’








