প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি। সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ হয়। 

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসঙ্ঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার একটি ইতিবাচক উদ্যোগ। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও জাতিসঙ্ঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরো সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং মানবাধিকার বিষয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।