বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত

সৌদি আরবে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের একাধিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যে হামলাও রয়েছে, যাতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একইসাথে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

সূত্র : বাসস