
জার্মানি যাওয়ার পথে আজ শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ভুটানের প্রধানমন্ত্রী দুপুর ১টা ৫৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। সেখানে তিনি প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন।
সংক্ষিপ্ত এই যাত্রাবিরতি শেষে ভুটানের প্রধানমন্ত্রী একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সূত্র : বাসস







