বরখাস্ত বিচারকের বিরুদ্ধে গাজীপুরের ব্যবসায়ীরাদের মিথ্যা মামলা, অপহরণচেষ্টা ও তাণ্ডবের অভিযোগ
বরখাস্ত বিচারকের বিরুদ্ধে গাজীপুরের ব্যবসায়ীরাদের মিথ্যা মামলা, অপহরণচেষ্টা ও তাণ্ডবের অভিযোগের সংবাদ সম্মেলন। নয়া দিগন্ত

গাজীপুর চৌরাস্তার হাজী হোসেন মার্কেটের মালিকানা হাতিয়ে নিতে এবং ব্যবসায়ীদের উৎখাত করতে সাময়িক বরখাস্তকৃত আরিফুল ইসলাম সোহেল নামের এক বিচারকের বিরুদ্ধে জালিয়াতি, ক্যাডার বাহিনী দিয়ে হামলা, অপহরণচেষ্টা এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিজের পদবী ও ক্ষমতার অপব্যবহার করে তিনি এবং তার কনস্টেবল ভাই মিলে মার্কেটের অংশ বিশেষ দখলে নিয়েছেন এবং ব্যবসায়ীদের ওপর ‘রক্তের গঙ্গা’ বইয়ে দেয়ার প্রকাশ্য হুমকি দিয়েছেন।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজী হোসেন মার্কেটের ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষে  ব্যবসায়ী আবুল কালাম আজাদ এসব অভিযোগ তুলে ধরেন। 

তিনি জানান, হাজী হোসেন মার্কেটের মালিকানা দ্বন্দ্বের জেরে মার্কেটের ব্যবসায়ীদের ওপর নানাভাবে হয়রানি, নির্যাতন, ভয়ভীতি এবং মিথ্যা মামলা দেয়া হয়েছে। যার পেছনে কলকাঠি নাড়ছেন আরিফুল ইসলাম সোহেল। তাকে এক নম্বর আসামি করে যশোরের কোতয়ালী থানায় ধর্ষণ মামলার নেপথ্যেও এই বিচারক। যশোরের কতোয়ালি থানায় যেদিন মামলাটি করা হয়, সেদিন তিনিসহ অন্য আসামিরা স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমানের উপস্থিতিতে মার্কেটের ভেতরে শতশত মানুষের উপস্থিতিতে মার্কেটে দ্বন্দ্বের বিষয় সমাধানে আপোষ-মীমাংসায় বসাছিলাম। যার সিসিটিভি ফুটেজ আছে। কিন্তু অজানা-অচেনা এক তরুণীকে দিয়ে ধর্ষণ মামলাটি করানো হয় যশোরে। মামলার তদন্ত কর্মকর্তা এরইমধ্যে একটি টেলিভিশনের সংবাদে জানিয়েছেন, তিনি বাদিকে খুঁজে পাচ্ছেন না। জমিজমার দ্বন্ধকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেও ওই সাংবাদিককে জানিয়েছেন, যা রিপোর্টও প্রচারিত হয়েছে।

একইভাবে চাঁদাবাজি ও মানবপাচারের মামলা দেয়া হয়েছে দেশের বিভিন্ন জেলায়। এরমধ্যে চট্রগ্রাম, কুমিল্লা, বিবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের আদালতে মামলা দেয়া হয়েছে ব্যবসায়ীদের নামে। এসব মামলার বেশিরভাগই মিথ্যা বলে আদালত রায় দিয়েছে।

আবুল কালাম আজাদ বলেন, আরিফুল ইসলাম এতটাই বেপরোয়া যে, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মার্কেটের একাংশ দখলে নিয়েছেন। সেখানে বাধা দিতে গিয়ে তার বাহিনীর হামলায় ব্যবসায়ীদের অনেকে আহত হয়েছেন। ব্যবসায়ীরা আরিফুল ও তার ভাই কনস্টেবল মেহেদীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তবে বিচারক পরিচয়ে তারা ছাড়া পেয়ে যান। মোবাইলের একটি ফুটেজে আরিফ ও তার স্ত্রী মোশরেফা রীম কিভাবে একজন নারী ব্যবসায়ীকে জোরপূর্বক বের করে দিচ্ছেন- তার প্রমাণও রয়েছে। রক্তের গঙ্গা বইয়ে দেয়ার হুমকি দিয়েছেন আরিফুল নিজেই। এতসব অপকর্ম-অন্যায় করলেও তারা মামলা করার সাহস পাননি। সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফলে আরো বেপরোয় আচরণ করছেন তিনি। 

সবশেষ গত ৯ নভেম্বর নম্বর প্লেটহীন একটি সাদা মাইক্রোতে মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মুজিবকে তুলে আনতে যায়। তাকে না পেয়ে তার বাসায় কেয়ারটেকারকে তুলে নেয়। পরে কয়েক ঘণ্টা ঘুরিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়।

তিনি জানান, আরিফুল ইসলামের অপকর্মের শেষ নেই। যার কিছুটা আইন মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে এসেছে। তবে তার স্ত্রীর নামে আলোকিত স্বদেশ নামক একটি পত্রিকাকে তিনি অপসাংবাদিকতা হিসাবে ব্যবহার করছেন। আমরা জানতে পেরেছি, ভুয়া সাংবাদিক সনদ দিয়ে মোশররেফা রীম পত্রিকাটির মালিক হয়েছেন।

যে ছাপাখানায় পত্রিকাটি ছাপা হওয়ার কথা সেখানে সেটি ছাপা হয় না। বরং একদিনে পুরানো ডেটের পত্রিকা ছাপিয়ে লাইসন্সে টিকিয়ে রাখা হচ্ছে। যারাই তার অন্যায়ের প্রতিবাদ করেন, তাদের বিরুদ্ধে এই পত্রিকা দিয়ে একের পর এক মিথ্যা ও গুজব ছড়ানো হয়। বিশেষ করে সম্প্রতি চ্যানেল ২৪ আমাদের হয়রানি নিয়ে প্রতিবেদন করার পর প্রতিষ্ঠানটির এমডি একে আজাদকে নিয়ে কুৎসা রটানো হয়েছে। তিনি নাকি সেখানে মার্কেট করবেন, এমন প্রচার করা হয়েছে। অথচ তাকে আমরা জীবনেও দেখিনি। যাওয়া তো দূরের কথা।

সবশেষ টেলিভিশনটির সাংবাদিকদের নামে কুৎসা ছড়ানো হচ্ছে। এমতাবস্থায় তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান আবুল কালাম আজাদসহ অন্য ব্যবসায়ীরা। কারণ তারা শঙ্কিত, আবারো তিনি যেকোনো সময় হামলা বা মামলা দিয়ে হয়রানি করতে পারেন।