লিটন মাহমুদ বাবু, গ্রেফতার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ, মো: শফিকুল ইসলাম
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা তেরেনাম বাবু। সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

বুধবার দুপুর পৌনে ২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।’

কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তখন একটি মিটিংয়ে ছিলেন এবং পরে কথা বলবেন বলে জানান।’

জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।