
রাজধানীর রামপুরা ব্রিজ সংলগ্ন সুইচগেট এলাকার পানি থেকে আলম মুন্সি (৭৪) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজ সংলগ্ন সুইচগেট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলম মুন্সি পিরোজপুরের ভান্ডারিয়া থানার ইকরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকার মরহুম গাফফার মুন্সির ছেলে। বর্তমানে তিনি ঢাকায় ভবঘুরে জীবনযাপন করতেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন সুইচগেট এলাকার পানি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








