ডিএমপি অভিযান, গ্রেফতার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, ইয়াবা, গাঁজা, বিদেশী পিস্তল
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, তেজগাঁও বিভাগে ৯৬ জন, মিরপুর বিভাগে ১৬৭ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অভিযানকালে একটি বিদেশী পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন, ১৩ হাজার ৭৭০ টাকা এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়। সূত্র : বাসস