
আইটি কোম্পানির আড়ালে নাগরিকদের এনআইডি তথ্য, লাইভ লোকেশন, কললিস্ট ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডি-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক করা যুবকের নাম ফজলে রাব্বি খান (২৭)। তিনি কদমতলী থানাধীন মেরাজনগর বি ব্লকের বাসিন্দা মোক্তার আহমেদের ছেলে। অনলাইনে 'Tech Defenders Hub' নামে একটি আইটি কোম্পানি পরিচালনা করতেন বলে জানা যায়।
এসআরবি জানায়, টেক ডিফেন্ডারস হাব নামের আইটি কোম্পানি থেকে সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স বিক্রি করলেও মূলত তার আড়ালে ফজলে রাব্বি নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার চক্রের সাথে জড়িত। বিভিন্ন নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসআরবি-২’র কমান্ড অফিসার (সিও) নয়মুল হাসান বলেন, ‘সম্প্রতি অনলাইনে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় অপরাধীদের ধরতে এসআরবি সক্রিয় রয়েছে। ইতোমধ্যে আমরা পাঁচজনকে আটক করেছি। আজকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাব্বি নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তাদেরকেও আইনের আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








