ঢাকা বিশ্ববিদ্যালয়, দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, জহুরুল হক হল, সূর্যসেন হল, ঢাবি শিক্ষার্থী, ঢাবিতে মারামারি, আহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল। সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের একটি মারামারির ঘটনা মীমাংসার সময় কথা কাটাকাটির জেরে জহুরুল হক ও সূর্যসেন হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং সংলগ্ন মল চত্বরে এ ঘটনা ঘটে।

আহত চার শিক্ষার্থী হলেন জহুরুল হক হলের সৌরভ (২৩), লিওন (২২), শিথিল এবং সূর্যসেন হলের রমজান (২৩)।

সৌরভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। লিওন জহুরুল হক হলের সদস্য সচিব। রমজান সূর্যসেন হলের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শিথিলও জহুরুল হক হলের সদস্য সচিব এবং অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রাথমিকভাবে জানা গেছে, আগের একটি মারামারির ঘটনা মীমাংসার জন্য দুই হলের শিক্ষার্থীরা একত্রিত হলে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ ঘটনায় আহত চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো: হাবিবুর রহমান জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।