ডিএমপি, গ্রেফতার, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি অভিযান, মামলা, ইয়াবা, গাঁজা, বিদেশী পিস্তল, অস্ত্র উদ্ধার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৫, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৬০, মিরপুরে ১১৪, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চারটি ছুরি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।