
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ৫৮৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, আটটি কাভার্ড ভ্যান, আটটি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ১১১টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১০টি বাস, ১১টি ট্রাক, দু’টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ১৯টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান ও ৫১টি সিএনজিসহ মোট ৩৯২টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৩২টি বাস, ৩৪টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজিসহ ও ১০৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা হয়েছে।
এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, পাঁচটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩০টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১৭টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭২টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৭০টি বাস, ১৮টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৭৮৮টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








