
রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, সোমবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে শাহজাহানপুর থানা পুলিশ ১৬ জন, খিলগাঁও থানা পুলিশ ১৩ জন, মুগদা থানা পুলিশ ১২ জন, মতিঝিল থানা পুলিশ নয়জন, সবুজবাগ থানা পুলিশ আটজন, পল্টন থানা পুলিশ ছয়জন এবং রামপুরা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








