ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বোমা হামলার হুমকি, ডিএমপি, ডিবি সাইবার ইউনিট, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ, মোহাম্মদ রুহুল কবির খান, TypicalChineseman, গোয়েন্দা সংস্থা, বোমা হামলার হুমকি তদন্ত
ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সংগৃহীত

বোমা হামলার হুমকির পর রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সম্ভাব্য হামলার হুমকিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও অবস্থান করছেন।

Advertisement

এ বিষয়ে বাড্ডা থানার ডিউটি অফিসারের কাছে জানতে চাইলে তিনি নয়া দিগন্তকে বলেন, সকাল থেকেই থানার সিনিয়ররা সেখানে অবস্থান করছেন। থানা পুলিশের পাশাপাশি এসআরবি, ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এর আগে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান (TypicalChineseman)’-নামে এক ইমেইল বার্তায় এই হুমকি দেয়া হয়। ইমেইল বার্তাটিতে মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করা হয়।

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান নয়া দিগন্তকে বলেছিলেন, এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেটি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। এসব হুমকির কোনো ভিত্তি নেই বলেও জানিয়েছিলেন তিনি।

এদিকে ইমেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সকলের সহযোগীতা কামনা করে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোমা হামলায় হুমকির ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।

এই বিষয়ে জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাধিক নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।