
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নানা অপরাধ ও মাদকসংক্রান্ত ৫৮টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন বিভাগ ও থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১০১ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ।
এছাড়া তেজগাঁও বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ২৯ জন, রমনা বিভাগে ২৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুইটি রামদা, তিনটি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন ও ১৯ বোতল ফেনসিডিল। এছাড়া নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








