শিশু নির্যাতন, আটক
অভিযুক্ত নিরাপত্তাকর্মী রিপন মন্ডলকে আটক করেছে পুলিশ। সংগৃহীত

রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রিপন মন্ডল।

Advertisement

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

পোস্টে রিপন মন্ডলের ছবি দিয়ে এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া লিখেছেন, ‘ধৃত লোকটির নাম রিপন মন্ডল। গত পরশু রাতে মিরপুর-১ নম্বরে একটি বাচ্চা মেয়েকে নির্মমভাবে নির্যাতন করেছিল সে। এখন সে পুলিশ হেফাজতে আছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।’

পোস্টে তিনি আরো লিখেন, ‘আইনের শাসন মানতে হবে। যেকোনো ধরনের নির্মমতার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে যাবে। কোনো ছাড় দেয়া হবে না।’

এর আগে রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।