
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ঘটনাটি নিয়ে হাসপাতাল এলাকায় আলোচনা সৃষ্টি হয়। একনজর দেখতে রোগীর স্বজন, কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে সেখানে ভিড় করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝখানে থাকা মহিলা বাথরুমের পানির পাইপের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখা যায়। তার শরীর রক্তাক্ত ছিল। পরে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশ ক্যাম্পের এই ইনচার্জ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








