গ্রেফতার
গ্রেফতার আলেয়া বেগম (৩২)। নয়া দিগন্ত

মাদকবিরোধী বিশেষ অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Advertisement

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলেয়া বেগমের বাড়ি সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে। তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন ইকুরিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বোরহান-উল-ইসলাম রাতে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৩টার দিকে লৌহজং থানার এসআই (নি:) পান্নু শেখের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় পাকা রাস্তার ওপর একটি অভিযান পরিচালনা করে।

এ সময় আলেয়া বেগমকে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লৌহজং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি আরো জানান।