তেজগাঁও বিভাগের অভিযানে ৫৬ জনগ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে ৫৬ জনগ্রেফতার। নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে। 

Advertisement

শনিবার (৩ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ১৮, তেজগাঁও থানা পুলিশ ১৭, হাতিরঝিল থানা পুলিশ সাত, আদাবর থানা পুলিশ ছয়, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ পাঁচ এবং শেরেবাংলা নগর থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন লোকিয়া বেগম (২৫), মো: আলামিন (৩১), মো: শরীফ উদ্দিন (২৯), মো: রাব্বি ইসলাম (২৩), মো: আলামিন হোসেন (২২), কাঞ্চন (২২), মো: গিয়াস উদ্দিন (৩৫), মো: রাজিব (১৯), মো: আলমগীর (৩২), মো: মুরাদ (৩২), মো: রাকিবুল হাসান (২৭), মো: আব্দুল হাদী (২৬), মো: ইসমাইল হোসেন (৩৯), মো: সাব্বির (২২), মা. বাপ্পী হাসান ইয়াসিন (২১), এস এম রাশেদুল ইসলাম রাশেদ (৩০), মো: সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম, ওমর ফারুক (৩০), মো: আল আমিন (৩৬), মোসা. জান্নাত (২৩), মো: শাহরিয়ার আলম তানভীর (২৫), মো: হৃদয় (২৩), ফয়সাল (২০), মো: শাহিন আলম (৩২), আশিক (২০), আকাশ খন্দকার (৩২), মো: আব্দুর রহমান (৩৫), মো: শাহাজাদা (১৯), নব কিশোর (১৯), মো: মাজাহারুল ইসলাম (৩৯), মো: সুজন আলী (২৯), মো: সাব্বির হোসেন (২৫), মো: ফাহিম (২০), মো: রায়হান সরদার (২৪), মো: আব্দুল আজিজ (২৫), মো: শুভ পারভেজ (২৫), মো: রাকিব (২১), মো: সাব্বির (১৯), মো: মামুন (৩৪), মো: রুবেল (২৩), মো: শরীফ (২৬), মো: আরজু হাসান (৩০), মো: ওসমান (২০), মো: মিন্টু (৪০), মো: রিফাত (২০), মো: আমির হোসেন (২৬), মো: রবিউর আউয়াল (২০), সাইদুল ইসলাম (৩০), মো: শিমুল (২১), মো: রমজান (৩২), মো: চঞ্চল (৪০), ফেরদৌস আহমেদ সাইমন (৩৮), ওমর (৩২), মোর্শেদ (২৫), মো: শাওন (২৫) ও মো: ফয়সাল খান (৩৪)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাসস