
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা নয়, পল্টন থানা ১০, সবুজবাগ থানা ১০, খিলগাঁও থানা ১২, রামপুরা থানা ১০, শাহজাহানপুর থানা তিন ও মুগদা থানা সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








