গুলশানে ওয়্যারহাউজ সিলগালা, TOS Bond Pvt. Ltd., বন্ডেড ওয়্যারহাউজ, মদ-বিয়ার সংরক্ষণে অনিয়ম, কাস্টমস অভিযান, ডিএনসি অভিযান
গুলশানে অনিয়মের অভিযোগে মদ-বিয়ারের ওয়্যারহাউজ সিলগালা। সংগৃহীত

রাজধানীর গুলশানে TOS Bond Pvt. Ltd.-এর বন্ডেড ওয়্যারহাউজে আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণ এবং হিসাব ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম শনাক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) নেতৃত্বাধীন যৌথ দল। পরে কাস্টমস কর্তৃপক্ষ ওয়্যারহাউজটি সিলগালা করেছে।

Advertisement

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (Customs Intelligence and Investigation Department) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (Special Response Battalion-SRB)-এর সমন্বয়ে গঠিত দল গুলশানে TOS Bond Pvt. Ltd.-এর বন্ডেড ওয়্যারহাউজে অভিযান চালায়।

অভিযানে প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে থাকা পণ্যের সরেজমিন তথ্য যাচাই করেন কর্মকর্তারা।

এ সময় সফটওয়্যারে Exbond দেখানো হলেও ওয়্যারহাউজে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি ও ৬ বোতল Nemiroff পাওয়া যায়। অর্থাৎ, সফটওয়্যারে পণ্যগুলো প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে দেখানো হলেও সরেজমিনে সেগুলো ওয়্যারহাউজে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।

এছাড়া আমদানি করা ২ হাজার ২৫০ কার্টন Heineken Beer প্রতিষ্ঠানের সফটওয়্যার সিস্টেমে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে Inbound হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হয়। তবে যৌথ অভিযানে যাচাই করে ওয়্যারহাউজে এসব পণ্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

অভিযানে আরো দেখা যায়, প্রতিষ্ঠানের মোট চারটি ফ্লোরের মধ্যে দুইটি ফ্লোরের জন্য কাস্টমসের প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।

এসব অসঙ্গতি ও অনিয়ম শনাক্ত হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে।

অভিযানে পাওয়া অনিয়মগুলো অধিকতর যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।