
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৫৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৭, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩ ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৩, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২৫ ও ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬৩, ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৫৯৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








