যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে
যাত্রাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকা থেকে মো: সাজ্জাদ হাসানকে (২৫) গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া সাজ্জাদ হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল।

২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে তিনি যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। বাসস