ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গ্রেফতার, পুলিশ অভিযান
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা ১২, পল্টন থানা ১৮, সবুজবাগ থানা এক, খিলগাঁও থানা ২২, রামপুরা থানা এক, শাহজাহানপুর থানা ১৫ এবং মুগদা থানা চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস