ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির অভিযান, গ্রেফতার, মাদক উদ্ধার, মামলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জন গ্রেফতার এবং ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৭৫, তেজগাঁও বিভাগ ৯৬, মিরপুর বিভাগ ৯২, গুলশান বিভাগ ৪৬, উত্তরা বিভাগ ৯৩, গোয়েন্দা বিভাগ ১৬ ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস