
ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২২ জন, তেজগাঁও থানা পুলিশ ২০ জন, আদাবর থানা পুলিশ ১৪ জন, হাতিরঝিল থানা পুলিশ সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ছয়জন এবং শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আল নুর আহাম্মেদ অর্নব (২৩), মো: জুবায়ের আহাম্মেদ রানা (১৯), মো: কাউসার হোসেন নিলয় (১৯), মো: আলম (১৯), মো: পলাশ (২৫), মো: মাসুদ রানা (২২), মো: খালেক মিয়া (৪৩), মো: রিপন (২৯), মো: আলমগীর (৪০), মো: সুজন মিয়া (৩০), মো: নাহিদ (১৮), মো: মঞ্জুরুল ইসলাম (৩০), মো: সুজন মিয়া (২৪), মো: আক্তার গাজী (২৬), নুর নবী সরদার (২৬), সোহেল (৪৫), মো: রাজু আহাম্মেদ (৩৮), মো: নাহিদ ওরফে বাবু (২৩), লায়লা আকতার (২২), মো: তন্ময় হোসেন রাজু (৩৮), মো: আহমেদ খান (২৭), মো: শাকিল হাওলাদার (২৮), মো: আ: করিম শেখ (৩৪), মো: নুরুল ইসলাম (৩৫), আছাবুর সোহেল (৩৭), আলমগীর মন্ডল পশু (৩৭), মো: আশিকুল ইসলাম আশিক (২৬), মো: মানিক শিকদার (৩২), শাকিল খান ওরফে কালা শাকিল (৪৫), মো: রেজোয়ান (৪৮), মো: শুভ (২২), হাসান (২১), মো: রিহাদ (১৯), মোশফিকুর রহমান (১৯), মো: আবু সায়েম মওদুদ রায়হান (৪২), মো: রনি (২২), এ বি এম আজমল হুদা মিঠু (৪০), মো: সাগর (৩৪), মো: রাহার (২৩), মো: রাহুল হোসেন (২৬), মো: আব্দুল হালিম (২৯), মো: রবিন (৩৩), মো: খোকন মিয়া (৪৫), মো: সুমন (৩৩), মো: শাহজাহান (৩০), মো: রাকিব (২৩), মো: শুভ (২৩), মো: ফারুক, মো: শফিকুল ইসলাম খান (৪৫), মো: খোকন মিয়া (৪০), মো: মাসুদ রানা (৩২), আজিজুল ইসলাম (৪০), সজিব আহমেদ (২১), মো: মিলন হোসেন (১৯), মো: ইসরাফিল (১৯), রাকিবুল ইসলাম (২৯), দুলাল (৪৫), মো: কাউছার (৪১), মো: আল আমিন (২০), মুন্না (২০), মো: নয়ন (২১), মো: তুহিন (১৯), মোছা: আফরোজা (৩৭), মো: জাহাঙ্গীর মিয়া (৪০), মো: মনির হোসেন (৩২), মোক্তার হোসেন (৩০), মো: শামীম মিয়া (৩০), মো: সবুজ (৩২), আব্দুল্লাহ (২৮), রাজীব (২৯), ইয়াসিন ওরফে রনি (২৩), মো: সুমন মিয়া (৩০), আশিক ওরফে ঘোড়া আশিক ওরফে মাসুম (১৯) ও সজীব ওরফে টেকলা সজীব (২৫)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস







