
জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর এখনো খেলা শুরু হয়নি। বজ্রপাতের আশঙ্কার পর ওয়ান্ডারার্সে শুরু হয়েছে হালকা বৃষ্টি। এরই মধ্যে পুরো স্কয়ার ঢেকে দেয়া হয়েছে কাভারে। আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ডান পায়ের কাফের অস্বস্তিতে মাঠ ছাড়া টেম্বা বাভুমার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। তবে তিনি আবার ব্যাটিংয়ে ফিরবেন।
বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান। প্রথম ইনিংসে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








