
তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের জন্য দুশ্চিন্তার খবর। বোলিং করার সময় কনুইয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছেড়েছেন পেসার হাসান মাহমুদ।
আগে থেকেই তার কনুইয়ে স্ট্র্যাপ লাগানো ছিল। ফিজিও মাঠে এসে স্ট্র্যাপ খুলে স্প্রে দিয়ে চিকিৎসা দেন। তবে ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয় হাসানকে।
তার অসমাপ্ত ওভার শেষ করেছেন মেহেদী হাসান মিরাজ। আগের দিন তিন উইকেট নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছিলেন হাসান। ফলে তার চোট বড় উদ্বেগের কারণ হতে পারে সফরকারীদের জন্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৩১৮ রান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








