
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। জোহানেসবার্গ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দলীয় মাত্র ২২ রানে অধিনায়কসহ ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। তারপর তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুড়ে দাঁড়ানোর লড়াই শুরু করে বাংলাদেশ।
শুরুতে অভিষেক টেস্ট খেলতে নেমেই দুঃস্বপ্নের মুখে পড়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম। ইনিংসের প্রথম বলেই রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বছর বয়সী এই ব্যাটার।
এরপর কোনো রান যোগ হওয়ার আগেই রাবাদার বলে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। দুই রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে ১২ রান করে রাবাদার বলেই বোল্ড হন তিনি। তাতে ২২ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
তারপর দলের হাত ধরেন তামিম ও হৃদয়। ৯ চারে ৮২ বল খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। এ সময় ৪৩ বলে ২৩ রান করে তামিমকে সঙ্গ দেন হৃদয়।
তাদের ৬৯ রানে পার্টনারশিপে ৩ উইকেট হারিয়ে ৯১ রান নিয়ে বিরতিতে বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








