
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো মাহফিজুল ইসলাম রবিনের।
আজ রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
তাসকিন আহমেদের নেতৃত্বে পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। একাদশে একমাত্র স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








