
কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১৫ নভেম্বর) ঘোষিত এই দলের নেতৃত্ব দেবেন সাইফ হাসান। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাব্বির রহমান। আছেন আরো একাধিক অভিজ্ঞ ক্রিকেটার।
ঘোষিত দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আটজনের। অধিনায়ক সাইফ হাসানের সাথে এই তালিকায় আছেন শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘এ’ দল খেলবে গ্রুপ ‘বি’ তে। ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্ব পেরোতে পারলে ২৬ অথবা ২৭ নভেম্বর সেমিফাইনালে খেলবে সাইফের দল। টুর্নামেন্টের ফাইনাল ২৯ নভেম্বর।
বাংলাদেশ ‘এ’ দল : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ও রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








