আইসিটি, টেস্ট, সিলেট টেস্ট, বাংলাদেশ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, র‌্যাঙ্কিং, ওয়েস্ট ইন্ডিজ, সেঞ্চুরি, আমির জাঙ্গু, কেভিন হজ, জোমেল ওয়ারিকান, জাস্টিন গ্রিভস
তাওহীদ হৃদয়। সংগৃহীত

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডও করলেন তিনি।

Advertisement

আইসিসির টেস্ট ব্যাটারদের মধ্যে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন হৃদয়। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে এ অবস্থানে নিশ্চিত করেন তিনি।

সিলেটে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তার ২৪২ রানের ইনিংস বাংলাদেশকে তীরে তুলে আনে। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শও করেন তিনি।

এছাড়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে। 

ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠেছেন। আর ১২ ধাপ উন্নতি করে ৫২তম স্থানে জায়গা করে নিয়েছেন কেভিন হজ।

বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান। সিরিজসেরা পারফরম্যান্সের পর ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকাতেও চার ধাপ এগিয়ে ৩১তম হয়েছেন। তার সতীর্থ জাস্টিন গ্রিভস এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে অষ্টম স্থানে উঠেছেন।