বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, যুব এশিয়া কাপ, গ্রুপ পর্ব, মালয়েশিয়া, আহসান আল মুমিন, রান, সেঞ্চুরি
তরুণ ব্যাটার আহসান আল মুমিন। সংগৃহীত

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩০৩ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে দলের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে তরুণ ব্যাটার আহসান আল মুমিনের ব্যাট থেকে।

Advertisement

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবারের ম্যাচে চার নম্বরে নেমে ১৩৩ বলে ১০ চার ও ৬টি ছক্কায় ১৫২ রান করেন বাংলাদেশের সহ-অধিনায়ক মুমিন। 

এ ইনিংসের মধ্য দিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন মুমিন। এর আগে রেকর্ডটি ছিল পিনাক ঘোষের দখলে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪০ বলে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। প্রায় ১১ বছর পর সেই রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন মুমিন।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে প্রথম দুই ম্যাচের একটি জিতেছে বাংলাদেশ, হেরে গেছে অন্যটি। এবার শেষ ম্যাচটি জিততে পারলে মিলবে সেমিফাইনালের টিকিট।