বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মুশফিকুর রহিম, ঢাকা টেস্ট, সিলেট টেস্ট, মুমিনুল হক
মুশফিকুর রহিম। সংগৃহীত

আঙ্গুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের একদিন আগে ছিটকে গিয়েছিলেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টে মাঠে নামার পর প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি। অবশেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন মুশি।

Advertisement

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। এই সেই মুশফিক যিনি ২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৯ ও ৩ রান করেছিলেন।

সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করার পর মাইলফলক স্পর্শ করতে আরো লাগতো ৯ রান। 

আজ খেলার ২০তম ওভারে জোমেল ওয়ারিকানের বল মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে দেশের ক্রিকেটে ইতিহাস রচনা করলেন তিনি।

১০৭ ম্যাচ খেলে ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। ১৪ সেঞ্চুরি ও ৩০টি ফিফটিতে সাজানো তার বর্ণাঢ্য ক্যারিয়ার। এই টেস্টের আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক, ২১৯ রান।

মুশফিকের পর ৫২৯৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুমিনুল হক।