বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর টেস্ট, সাদমান ইসলাম
সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে সাদমানের উদযাপন। সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। প্রথম দিন শেষে শতক থেকে মাত্র এক রান দূরে থাকা বাংলাদেশের এই ওপেনার দ্বিতীয় দিনের শুরুতেই পূর্ণ করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।

Advertisement

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলেছিল বাংলাদেশ। সাদমান ৯৯ রানে অপরাজিত ছিলেন, অন্য প্রান্তে লিটন দাসের সংগ্রহ ছিল ৭ রান।

দ্বিতীয় দিনে তাই সবার নজর ছিল সাদমানের দিকে। অপেক্ষা ছিল তার সেঞ্চুরি পূরণের। বৃহস্পতিবার ব্যাট করতে নেমে অপেক্ষা বাড়াননি তিনি, দিনের দ্বিতীয় বলেই পৌঁছেছেন মাইলফলকে। ২২১ বলে পেয়েছেন শতক।

টেস্টে এটি সাদমান ইসলামের তৃতীয় সেঞ্চুরি। গত বছরের এপ্রিলে শেষবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি, জিম্বাবুয়ের বিপক্ষে করেন ক্যারিয়ার সেরা ১২০ রান। 

তবে ২৩৪ বলে ১০৫ রান করে এলবিডাব্লিউ হয়ে জোশুয়া বিশপের শিকার হন তিনি।