
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে একাদশে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চোটের কারণে তাকে বাইরে রেখেই মাঠে নেমেছে বাংলাদেশ।
আজ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে এ সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
বর্তমানে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশকে ফাইনালের সম্ভাবনা জোরালো করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল করতে হবে। প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াই।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। এবার ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।
এদিকে গতকাল শেষ দিনের অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। শেষ পর্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সাথে তিন স্পিনার নিয়ে। আছেন মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








