মোস্তাফিজুর রহমান, বিগ ব্যাশ লিগ, মেলবোর্ন রেনেগেডস, মোস্তাফিজের এনওসি আবেদন, বিগ ব্যাশে বাংলাদেশী  ক্রিকেটার, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি
মোস্তাফিজুর রহমান। সংগৃহীত

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাঁহাতি এই পেসার। এরই মধ্যে বিসিবির কাছে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করেছেন তিনি।

Advertisement

রোববার (২৫ অক্টোবর) এনওসির জন্য আবেদন করেন মোস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিগ ব্যাশে পুরো মৌসুমই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি। বিসিবিও তাকে ছাড়পত্র দেয়ার বিষয়ে ইতিবাচক বলে জানা গেছে।

এর আগে, বিগ ব্যাশে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। এবার রিশাদও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে পুরো মৌসুম খেলবেন। ফলে আসন্ন আসরে একইসাথে দুই বাংলাদেশীকে দেখা যাবে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

বিগ ব্যাশে খেলার কারণে বিসিবির নতুন ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে থাকছেন না মোস্তাফিজ। একই কারণে রিশাদকেও পাওয়া যাবে না। অবশ্য ডি থ্রি ট্রফির নিলাম থেক্ব রিশাদকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।