
টেস্ট ক্রিকেট দেখতে এবার দর্শকদের গুনতে হবে না টিকিটের টাকা। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার মিরপুর টেস্টে দর্শকদের জন্য বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আর এই টেস্টের পাঁচ দিনই স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে কোনো টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন দর্শকরা।
তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ডসহ অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকায় আগের নিয়মই বহাল থাকবে। এসব এলাকায় প্রবেশের জন্য প্রয়োজন হবে টিকিট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট চলবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দুই ম্যাচের সিরিজ খেলতে তিন দিন আগেই বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছে সফরকারীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








