ফ্রান্স, অস্ট্রেলিয়া, উসমান খাজা
উসমান খাজা। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ছড়িয়ে পড়া একটি পোস্টের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার উসমান খাজা। ফ্রান্সে চলমান বিক্ষোভের একটি ছবির সাথে তার পুরোনো পোস্ট জুড়ে দিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

বিতর্কিত পোস্টটিতে ফ্রান্সে একটি বিক্ষোভের সময় ফিলিস্তিনি পতাকা হাতে এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে। ছবিটির সাথে উসমান খাজার পুরোনো একটি পোস্টও জুড়ে দেয়া হয়। ওই পোস্টে লেখা ছিল, ‘এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সর্বত্র ফিলিস্তিনি পতাকা উড়বে।’

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উসমান খাজা বলেন, ‘মিথ্যা ছড়ানো বন্ধ করো।’ 

তিনি স্পষ্ট করেন, পোস্টটি তিনি প্রায় দুই বছর আগে একটি ফুটবল ম্যাচের প্রসঙ্গে করেছিলেন। সেটিকে বর্তমান পরিস্থিতির সাথে যুক্ত করে প্রচার করা ঠিক নয় বলেও তার বক্তব্যের ইঙ্গিত পাওয়া যায়।

উল্লেখ্য, উসমান খাজার মূল পোস্টটি ২০২৪ সালের ১০ জুন প্রকাশিত হয়েছিল।

এদিকে ফ্রান্সে গত কয়েক সপ্তাহ ধরে জনসেবা ও শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভের কিছু ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।

সূত্র : ডেইলি জংগ