গ্লোবাল টি-টোয়েন্টি, সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, ওয়েস্ট ইন্ডিজ, ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স
বামে নাসির হোসেন, মাঝে সাকিব আল হাসান এবং ডানে রনি তালুকদার। সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে এবার একই দলে দেখা যেতে পারে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, নাসির হোসেন ও রনি তালুকদারকে। ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্সের হয়ে খেলবেন তারা। তবে সাকিবের অংশ নেয়া নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

Advertisement

সাবেক ভ্যাঙ্কুভার নাইটসের নতুন নাম ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স। দলটিতে বাংলাদেশের তিন ক্রিকেটারের পাশাপাশি আছেন দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, স্কটল্যান্ডের জর্জ মানসি এবং ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস। 

শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারা ও সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলীকেও দলে রাখা হয়েছে। সব মিলিয়ে তারকাবহুল একটা দল গড়ছে ভ্যাঙ্কুভার গার্ডিয়ান্স।

তবে একই সময়ে নেপাল প্রিমিয়ার লিগে খেলার কথা থাকায় সাকিবের গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তা আছে। অন্যদিকে নাসির ও রনির নিয়মিতভাবে কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে। নাসির এরই মাঝে দেশ ছেড়েছেন।

এবারের গ্লোবাল টি-টোয়েন্টির ভেন্যুতেও থাকছে পরিবর্তন। কানাডার পরিবর্তে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনে। আসরটি চলবে ২ নভেম্বর পর্যন্ত।