
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। সিরিজ শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ একাদশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের ম্যাচ। প্রস্তুতি ম্যাচটি শুরুতে তিন দিনের হওয়ার কথা থাকলেও পরে তা কমিয়ে দুই দিন করা হয়।
বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নেয়া ও টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেয়ার জন্য ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ। একই সাথে বিসিবি একাদশের ক্রিকেটারদের জন্যও এটি নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ।
দুই দলের মূল লড়াই শুরু হবে ২৮ অক্টোবর। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে বিসিবি একাদশে রাখা হয়েছে ১৪ জনকে। দলে আছেন জাতীয় দলের পরিচিত মুখের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কয়েকজন ক্রিকেটার ও অনূর্ধ্ব-১৯ দলের দুই সদস্য।
বিসিবি একাদশ : মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকী আলিন, ইফতেখার হোসেন ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরাব, আইচ মোল্লা, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মণ, ফাহাদ হোসেন, হোসাইন (অনূর্ধ্ব-১৯) ও সান (অনূর্ধ্ব-১৯)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








