পাকিস্তান, ইংল্যান্ড
ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে পাকিস্তান। সংগৃহীত

পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে চলমান ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও পাকিস্তান।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় রাউয়ালপিন্ডিতে শুরু হয়েছে ম্যাচটি।

ম্যাচে টসে হেরে অভিন্ন একাদশ নিয়ে আগে ব্যাট করছে পাকিস্তান। 

এরই মধ্যে ইনিংসের ১০.৪ ওভার শেষ হয়েছে। পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৯ রান। 

ব্যাট করছেন বাবর আজম (২৮) ও সাদ বেগ (১০)।

এর আগে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার ফখর জামান (৮) ও সাইম আইয়ুব (০)। দু’টি উইকেট নিয়েছেন যথাক্রমে আটিকসন ও সানি বাকের। 

এর আগে, সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারায় পাকিস্তান। আজও তাদের লক্ষ্য জয় বলে জানিয়েছেন দেশটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, বাবর আজম, সাদ বেগ, সালমান আগা, হাসান নাওয়াজ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।