
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম।
গতরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এ ম্যাচে ৫৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন বাবর। এই ইনিংস খেলার পথে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেন তিনি। ম্যাচের আগে ১৬ হাজার রান থেকে মাত্র সাত রান দূরে ছিলেন ৩২ বছর বয়সী বাবর।
এখন পর্যন্ত ৩৫৫ ম্যাচে ৩৯৯ ইনিংস ব্যাট করে ৩২ সেঞ্চুরি ও ১১১ হাফ-সেঞ্চুরিতে ১৬০৩৮ রান করেছেন বাবর। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
এর আগে পাকিস্তানের হয়ে ১৬ হাজার রান করেছেন- ইনজামাম উল হক (৪৯৯ ম্যাচে ২০,৫৮০ রান), ইউনিস খান (৪০৮ ম্যাচে ১৭,৭৯০ রান), মোহাম্মদ ইউসুফ (৩৮১ ম্যাচে ১৭,৩০০ রান) এবং জাভেদ মিয়াদাঁদ (৩৫৭ ম্যাচে ১৬,২১৩ রান)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








