ক্যামেরন গ্রিন
ক্যামেরন গ্রিন। সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। 

Advertisement

চলতি দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংকালে পেটের মাংসপেশির চোটে পড়েন গ্রিন। দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশের ফুলটস বল গ্রিনের পেটে আঘাত করে। পরবর্তী সময়ে মাংসপেশিতে টান অনুভব করেন তিনি। 

মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেললেও অস্বস্তিতে ছিলেন গ্রিন। এই ইনজুরির কারণে ডারবানে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি গ্রিন।

ইনজুরি থেকে সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনে ফিরেছেন গ্রিন। হালকা থ্রো-ডাউনে ব্যাটিংও করেন তিনি। কিন্তু ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন গ্রিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও গ্রিনের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে গ্রিনকে দলে পাওয়ার আশা করছেন অস্ট্রেলিয়ার সহকারী কোচ ম্যাথু ওয়েড। তিনি বলেন, ‘ইনজুরি থেকে ফিরে অনুশীলন করেছে গ্রিন। আগামী সপ্তাহ থেকে নেটে ব্যাটিং অনুশীলন করবেন তিনি। আমার মনে হয়, তৃতীয় টেস্টে ফেরার লক্ষ্য নিয়ে নিজেকে তৈরি করছে গ্রিন। ইতিবাচক দিক হলো, তিনি অনুশীলন শুরু করেছেন।’

তৃতীয় টেস্টে খেললেও, বোলিং করার সম্ভাবনা নেই গ্রিনের। এমনটা জানিয়েছেন ওয়েড, ‘গ্রিন তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেলেও তার বোলিং করার সম্ভাবনা নেই। ব্যাটার হিসেবে তাকে খেলতে হবে।

প্রথম টেস্টে গ্রিন না থাকায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। পাঁচ নম্বরে ব্যাট করতে নামানো হয় ম্যাট রেনশকে। সাড়ে তিন বছর পর পাঁচ নম্বরে নেমে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৯০ ও ৮২ রান করেন রেনশ।

আগামী ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ও ২৭ অক্টোবর থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। 

সিরিজের প্রথম টেস্ট ২১৪ রানের বিশাল ব্যবধানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।