
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের মাটিতে অনুষ্ঠেয় এই সিরিজটি হবে মহাদেশীয় টুর্নামেন্টের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।
আগামী ১০ অক্টোবর ওমানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের সবকটি ম্যাচ। এর আগে দেশে কোচ হান্নান সরকারের অধীনে দুই সপ্তাহের নিবিড় অনুশীলন করেছে যুব টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর। এরপর ১৫ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে। দুই দিনের বিরতির পর ১৮ অক্টোবর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২০ অক্টোবর হবে চতুর্থ ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ ২৩ অক্টোবর।
নভেম্বরে ওমানেই বসবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। তাই টুর্নামেন্টের ঠিক আগে একই দেশে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশ যুব দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এতে ওমানের পরিবেশ ও উইকেটের সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিও পরখ করে নিতে পারবে যুবারা।
বাংলাদেশ–আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের সূচি
১ম ওয়ানডে: ১৩ অক্টোবর, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড
২য় ওয়ানডে: ১৫ অক্টোবর, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড
৩য় ওয়ানডে: ১৮ অক্টোবর, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড
৪র্থ ওয়ানডে: ২০ অক্টোবর, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড
৫ম ওয়ানডে: ২৩ অক্টোবর, ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








