
ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজে মোট ৪৫টি ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। এতে ভেঙে গেছে ইংল্যান্ডের রেকর্ড।
২০২১ সালে ভারতের মাটিতে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে ৩৭টি ওভার বাউন্ডারি ছিল ইংলিশ ব্যাটারদের ব্যাটে। পাঁচ বছর পর ইংল্যান্ডের রেকর্ড দখলে নিলো ভারত।
থিরুভানান্থাপুরামে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩টি, দ্বিতীয় ম্যাচে ১৫টি এবং আজ তৃতীয় ম্যাচে ১৭টি ছক্কা মারেন ভারতের ব্যাটাররা।
তবে সব মিলিয়ে এক সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড যৌথভাবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। এক সিরিজে দু’দলই ৬৬টি করে ছক্কা হাঁকিয়েছে।
২০১৩ সালে ভারতের মাটিতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৬৬টি ছক্কা মেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় সর্বোচ্চ ৫৫টি ছক্কা আছে দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৫৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা।
এরপর সমান ৪৫টি ছক্কা আছে ইংল্যান্ড ও ভারতের। ২০১৯ ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৪৫টি ছক্কা ছিল ইংলিশদের। ভারতের ৪৫টি ছক্কা চলমান তিন ম্যাচের সিরিজে।
ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। তৃতীয় ও শেষ ম্যাচে লোকেশ রাহুলের ১২৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান করেছে ভারত। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








