ক্রিকেট
নারী ক্রিকেট দল। সংগৃহীত

জয় দিয়ে পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। 

Advertisement

শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৩০ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তানকে। 

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। 

দলের হয়ে সাদিয়া আক্তার ৩৪, নিশিতা আক্তার নিশি ২৩ এবং সাদিয়া ইসলাম-শ্রাবনী রানি সমান ১২ রান করে করেন। 

পাকিস্তানের মাহনুর জেব ৩ উইকেট নেন। 

জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কমল খান। 

বাংলাদেশের পক্ষে নিশি ২টি, ফারজানা ইয়াসমিন-আফরিন মিম ও অদ্রিতা নওশিন ১টি করে উইকেট নেন। 

ম্যাচসেরা হন বাংলাদেশের নিশি। 

আগামী ৫ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।