ক্রিকেট
রঙিন পোশাকে আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত দল কিছুটা ‘দুর্বল। কারণ, তাতে নেই স্পিনার রশিদ খান ও ব্যাটার ইব্রাহিম জাদরান।

Advertisement

রশিদ দেড় বছর ও ইব্রাহিম এক বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছেন। তাদের না খেলার বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, আপাতত দুজনকেই টেস্ট ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা।

বাংলাদেশের বিপক্ষের স্কোয়াড নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষেও দুই ম্যচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। 

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করে আবারো দলে ফিরেছেন ব্যাটার শহীদউল্লাহ কামাল, পেসার ইয়ামিন আহমদজাই ও পেসার ইসমত আলম। 

২০২৪ সালের পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার খলিল গুরবাজ। এ ছাড়া এক বছর পর দলে সুযোগ পেয়েছেন আরেক স্পিনার জিয়া উর রহমান।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পাশাপাশি ত্রিদেশীয় ওয়ানডে এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে আফগানিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন রশিদ ও ইব্রাহিম।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মাদ নবি। দুই ফরম্যাটের দল থেকে বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি। 

আগামী ৯ অক্টোবর থেকে আবু ধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। এরপর ১৭ অক্টোবর থেকে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। 

২৭ অক্টোবর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ৫ নভেম্বর থেকে দুই টেস্ট সিরিজ খেলতে নামবে আফগানিস্তান।

আফগানিস্তান টেস্ট দল : রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল, আফসার জাজাই, সেদিকুল্লাহ আতাল, আব্দুল মালিক, হাশমতউল্লাহ শাহিদি, রহমানউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, ইসমাত আলম, কাইস আহমাদ, জিয়া উর রাহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মাদ সেলিম সাফি, জিয়া উর রহমান শারিফি ও ইয়ামিন আহমাদজাই।

আফগানিস্তান ওয়ানডে দল : রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, সেদিকউল্লাহ আতাল, ইব্র্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শাহিদি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, রশিদ খান, নানগিয়ালিয়া খান, এএম গাজানফার, বিলাল সামি, জিয়া উর রাহমান, ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমাদজাই।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, নুর রাহমান, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মাদ আকরাম, শাহিদউল্লাহ কামাল, এজাজ আহমাদজাই, আজমাতউল্লাহ ওমারজাই, আবদুল্লাহ তারাখিল, রশিদ খান, নুর আহমাদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও ফারিদ আহমাদ।