অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে, ক্রিকেট, হোয়াইটওয়াশ 
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের একটি দৃশ্য। সংগৃহীত

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল অজিরা। শেষ ম্যাচে তাই ছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে সেই লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে।

Advertisement

পচেফস্ট্রুমে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩২২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৮ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় অস্ট্রেলিয়াকে ৪৫ রানে জয়ী ঘোষণা করা হয়।

এদিন ব্যাট হাতে আবারো দারুণ শুরু এনে দেন মিচেল মার্শ। সিরিজে টানা তৃতীয় ফিফটি তুলে আউট হন ৪২ বলে ৫৬ রান করে। পাঁচ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ৮৮ বলে ৭৪ রান করেন অ্যালেক্স ক্যারি। অলিভার পিকের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৪৮ রান।

এছাড়া শেষ দিকে ম্যাথ রেনশ ৩০ ও ক্যামেরন গ্রিন ২৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন করবিন বশ। আর লিজাড উইলিয়ামস ও জেরাল্ড কুটসিয়া নেন দুটি করে উইকেট।

৩২৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কককে শূন্য রানে ফেরানোর পর এইডেন মার্করামকেও (১৫) সাজঘরে পাঠান জাভিয়ের বার্টলেট। তবে ম্যাথু ব্রিটস্কিকে নিয়ে ৭২ রানের জুটি গড়ে পাল্টা লড়াই শুরু করেন রায়ান রিকেলটন। 

সেই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ব্রিটস্কিকে ২৫ রানে থামান তিনি। পরে ট্রিস্টান স্টাবসকেও (১৪) ফেরান এই লেগ স্পিনার। তবে বৃষ্টি নামার সময় ৮১ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন রিকেলটন। 

তবে বৃষ্টির কারণে আর খেলা না গড়ানোয় তার ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতাতে পারেনি। শেষ পর্যন্ত ৪৫ রানের জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়ায় অস্ট্রেলিয়া। 

তবে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি আগেই নিশ্চিত করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় প্রোটিয়ারা।